শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ডায়াবেটিস রয়েছে? ভরসা রাখতে পারেন এই ফলগুলোয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়াবেটিস থাকলে চিন্তা তো থাকেই। রক্তে শর্করার মাত্রা লাগামহীন থাকলে সহজেই বিভিন্ন রোগ কোপ বসায়। সহজেই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে চিন্তা থাকে খাওয়া নিয়েও। ডায়েটের সামান্য পরিবর্তনে হেরফের হয়ে যায় শর্করার মাত্রায়। ডায়াবেটিস থাকলে একাধিক খাবার চলে যায় বাদের তালিকায়। সমস্য়া হয় ফল নিয়েও। প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের উৎস হলেও ডায়াবেটিস থাকলে সমস্যার পড়তে হয় ফল বাছাই করা নিয়েও।

কিছু কিছু ফল রয়েছে যা ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন। শুরু থেকেই খেয়াল রাখলে টাইপ টু ডায়াবেটিস লাগামে রাখা সম্ভব। আর সেই কাজে সাহায্য করতে পারে কিছু কিছু ফল।ড্রাগন ফ্রুট:
বিদেশি এই ফল এখন দেশেও চাষ হচ্ছে। খাদ্যগুণে ভরপুর এটি। অ্যান্টিঅক্সিড্যান্টের অত্যন্ত ভাল উৎস ড্রাগন ফ্রুট।  এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। এই কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য ভাল এই ফল। ক্যালোরির মাত্রাও কম থাকে এতে।

পেঁপে:
পেঁপেতে উচ্চ মাত্রায় ফাইবার থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে লাগামে রাখতে সাহায্য় করে। ডাক্তারের পরামর্শ নিয়ে পেঁপে খাওয়া যায়। পাচনতন্ত্র ভাল রাখতেও সাহায্য করে এই ফল। ভরপুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে পেঁপেতে যা আদতে শরীরে প্রদাহ কমাতে পারে।

জাম বা বেরিজাতীয় ফল:
ডায়াবেটিস যাঁদের রয়েছে তাঁরা কালো জাম খেতে পারেন। বলা হয়ে থাকে জামের বীজ ও শাঁস দুটোই ডায়াবেটিস সারাতে উপকারী। জামের (Jamun) বীজ গুঁড়ো করে ব্যবহারের চল রয়েছে আয়ুর্বেদে। 

কিউয়ি:
অল্প শর্করা রয়েছে এই ফলে। ডায়াবেটিস রুগীদের ডায়েটে জায়গা পেতেই পারে এই ফল। ফাইবার রয়েছে এতে, ফাইবার ডায়াবেটিস লাগামে রাখতে সাহায্য করে। কিউই (Kiwi) খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না।

শসা:
শরীরে পানির চাহিদা মেটাতে শশা খুবই উপকারী। একটি শশায় প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। হজম করাতে সাহায্য় করে শসা। ডায়াবেটিস থাকলে এই ফল আদর্শ।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit