রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

এবার যুক্তরাষ্ট্রে কাজের আবেদনে লাগবে না ‌‌‘ওয়ার্ক ভিসা’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ব্যবসায়িক কাজে কিংবা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্র যাওয়া মানুষেরাও কাজের জন্য আবেদন করতে পারবেন। দিতে পারবেন ইন্টারভিউ। 

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এসব কথা জানিয়েছে। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে ভিসার স্ট্যাটাস বদলাতে হবে।

লাইভ মিন্টের সংবাদে বলা হয়েছে, আগে পর্যটক বা ব্যবসায়িক ভিসা নিয়ে ইন্টারভিউ দিতে পারলেও যুক্তরাষ্ট্রে কাজ করতে পারতেন না বিদেশি নাগরিকেরা। সেই নিয়ম শিথিল করা হলো। যুক্তরাষ্ট্রে বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বি-১ এবং বি-২ ভিসা। বি-১ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর বি-২ ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়।

সম্প্রতি গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি কর্মী ছাঁটাই করছে। ফলে দেশটিতে কর্মরত অনেক বিদেশি নাগরিক চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন। এই কর্মীরা এখন দেশটিতে থাকার জন্য তাদের কাজের ভিসার অধীন নির্ধারিত ২ মাসের (৬০ দিন) মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝক্কি পোহাচ্ছেন। নতুন ঘোষণায় তাদের স্বস্তি মিলছে। কারণ, এখন তারা ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় পরিণত করতে পারবেন। 

সূত্র: লাইভ মিন্ট

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit