শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে এমবিএ-এমপিএ ভর্তির সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগ (বিআরআই)র সঙ্গে যুক্ত দেশসমূহের শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষায় এগিয়ে রাখতে পূর্ণ স্কলারশিপে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের বেল্ট এন্ড রোড স্কুল। 

গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ভৌগলিক সুবিধার আওতায় ঝুহাই শহরে অবস্থিত এই ক্যাম্পাস। যা বিশ্বের অন্যতম উন্মুক্ত এবং অর্থনৈতিকভাবে প্রাণবন্ত অঞ্চল।

বাংলাদেশ চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখানে আবেদনের সর্বশেষ সময় ৩০ এপ্রিল, ২০২৩।

আবেদনকারী শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা বা নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে সম্পূর্ণ বা আংশিক বৃত্তির জন্য বিবেচনা করা হয়। সম্পূর্ণ স্কলারশিপসহ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্য বীমা, আবাসন এবং জীবনযাপনের জন্য মাসিক পূর্ণ এবং আংশিক উপবৃত্তির সুযোগ রয়েছে।

 

আবেদনের যোগ্যতা
১. আবেদনকারীকে অবশ্যই ৫০ বছরের নিচের বয়সী বিদেশি নাগরিক হতে হবে।

২. আবেদনকারীদের স্নাতক ডিগ্রি বা তার উপরে থাকতে হবে। এক বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য হিসাবে বিবেচিত হবে।

৩. আবেদনকারীকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। মাতৃভাষা ইংরেজি না হলে অবশ্যই টোফেলে ৮৫ কিংবা  আইইএলটিএস-এ ৬.০ স্কোর থাকতে হবে। অথবা পূর্বের অধ্যায়ন ইংরেজি ভাষায় থাকলে তার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহীদের নিম্নোক্ত লিংকে গিয়ে আবেদন করতে হবে: https://international.bnu.edu.cn/user/login 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit