মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছায় দোকানে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দোকানে আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। বৃহ¯পতিবার (২৩ মার্চ) গভীর রাতে পৌর শহরের ইছাপুর বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ আগুনে কয়েকটি লেদ নকশা ফার্নিচার ঘর, বেশকিছু ফার্নিচার দোকান ও কাট ফার্নিচারের দোকানে আগুন লেগে পুড়ে যায়।আগুন লাগার খবর পেয়ে চৌগাছার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়। পরে যশোর সেনাবাহিনীর ক্যা¤েপ খবর দিলে সেখান থেকে ফায়ার সার্ভিস এসে যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে অল্পের জন্য আশেপাশে অনেক বসতবাড়িঘর ও দোকান আগুনের হাত থেকে বেঁচে যায়। এ আগুনে রাস্তার সরকারী একটি বড়গাছও পুড়ে যায়। প্রাথমিক ভাবে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ আগুনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর দাবী। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফার্নিচার দোকানের মালিক রমজান আলী মুল্লা (৩৫) বলেন, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে আমার মনে হয়।দোকান মালিক রিপন হোসেন মুল্লা (৪২) বলেন, আগুনে দোকান গুলোতে অনুমান ২০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। আমি পথে বসে গেছি।চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনারী কর্মী রবিউল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্ভবত রমজান আলীর লেদ ফার্নিচারের দোকান থেকে বিদ্যুতের শটসার্কিরেট কারনে হয়েছে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানের আগুন বিদ্যুতের শর্ট সার্কিটে কারণে অগ্নি সংযুক্ত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের ব্যাপকক্ষতি হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit