শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

শেষ মুহূর্তে রমজানের প্রস্তুতিতে যা করবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত মাস রমজান। এখনো যারা রমজানের জন্য প্রস্তুত হতে পারেনি, তাদের উচিত আজই প্রস্তুতি গ্রহণ করা। কেননা রাসুলুল্লাহ (সা.) রমজানের দুই মাস আগে থেকেই রমজান লাভের দোয়া করতেন—‘হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ১৩৬৯)

নিঃসন্দেহে এই দোয়া ছিল রমজানের জন্য নবীজি (সা.)-এর মানসিক প্রস্তুতি। আর হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিন রজব মাস থেকে রজমানের প্রস্তুতি শুরু করবে। তবে যারা এখনো রমজানের প্রস্তুতি শুরু করতে পারেনি, তারা শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করবে। আর শাবান মাস এখন বিদায় নেওয়ার পথে। মহানবী (সা.) বলেন, ‘রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস, যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোজাদার।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২৩৫৭)

মহানবী (সা.)-এর জীবন থেকে রমজানের প্রস্তুতিমূলক তিনটি কাজের নির্দেশনা পাওয়া যায়। তা হলো—

১. দোয়া করা : নবীজি (সা.) রজব মাসের শুরু থেকে দোয়া করতেন—‘হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ১৩৬৯)

৩. রোজা রাখার ব্যাপারে সতর্ক হওয়া : শাবান মাসে মহানবী (সা.) অধিক পরিমাণ রোজা রাখতেন। তবে এ মাসের শেষে এক-দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন। নবীজি (সা.) রমজানের এক বা দুই দিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস : ১৮১৫)

৪. তাওবা করা : রমজান মাসকে ফলপ্রসূ করতে তাওবা করে পাপমুক্ত হওয়া আবশ্যক। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কোরো যেন তোমরা সফল হতে পারো।’ (সুরা নুর, আয়াত : ৩১)

৫. ইবাদতের জন্য অবসর বের করা : রমজান ইবাদতের মাস। তাই রমজানের আগেই যদি পারিবারিক, ব্যাবসায়িক ও পেশাগত কাজগুলো গুছিয়ে রাখা যায়, তবে রমজানে অধিক সময় ইবাদতে মগ্ন থাকা যাবে। রমজানের আগে যে সামান্য সময়টুকু আছে তা কাজে লাগিয়ে যথাযথ প্রস্তুতি নিতে পারলে আশা করা যায় আল্লাহ হয়তো রমজান মাসে অধিক আমল করার তাওফিক দেবেন। কেননা তিনি বলেছেন, ‘যারা আমার উদ্দেশে চেষ্টা-সংগ্রাম করে, আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন।’ (সুরা আনকাবুত, আয়াত : ৬৯)

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit