রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আটোয়ারীতে প্রেস ব্রিফিং

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় চতুর্থ পর্যায়ের ভূমিহীন- গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন এ উপলক্ষে সারাদেশের ন্যায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন।

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”- স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং মঙ্গলবার ( ২১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ।

ভারপ্রাপ্ত ইউএনও বলেন, যেহেতু তৃতীয় পর্যায়ে গত বছরের ২১ জুলাই আটোয়ারী সহ পঞ্চগড় জেলার ৫৮৫০ টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুনর্বাসিত করায় প্রধানমন্ত্রী সমগ্র পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষনা করেন, সেহেতু চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের প্রয়োজন হয়নি। তবে চলতি ২০২২- ২০২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ এর দারিদ্র বিমোচন ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পে উপকারভোগী পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসনের উদ্যোগ চলমান রয়েছে। পুনর্বাসন পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসিত পরিবারের শিশুদের নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা সহ পুনর্বাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হয়েছে

। এসব পরিবারের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে নারী-পুরুষদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন, অটো ভ্যান, গবাদিপশু প্রদান সহ, কাবিখা, কাবিটা প্রকল্পে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্বাবধানে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে প্রেস কনফারেন্সে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit