বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হলেন শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুরুতে টস হেরে ব্যাট ধরতে হলেও হতাশ করেনি টাইগাররা।  

তামিমের বিদায়ের পর চাপ সামলে দলকে সামনে এগিয়ে নিচ্ছিলেন লিটন-শান্ত। দুজনের জুটির পঞ্চাশের পর দলীয় একশ’ ছাড়ায় স্বাগতিকরা। ২১তম ওভারে হামফ্রিসকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন লিটন। মাইলফলকে যেতে লিটনের লেগেছে ৫৪ বল। একই সঙ্গে পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ২ হাজার রান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে লিটন ছাড়াও মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

লিটনের বিদায়ের পর শান্তর সঙ্গে হাল ধরেন সাকিব। যদিও ১৯ বলে মাত্র ১৭ রান করেই ক্যাচ আউট হন তিনি। এরপর শান্তর সঙ্গে ব্যাটিং হাল ধরেন হৃদয়। 

সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত আউট হয়ে যান শান্ত। তবে দলের জন্য রেখে যান একটি বড় স্কোর। 

শান্তর জায়গায় ব্যাটিং হাল ধরেছেন মুশফিক। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ১৯২ রান। 

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিলেটে টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলপতি আন্দ্রে বালবার্নি।

এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজের বদলে খেললেন পেসার হাসান মাহমুদ। 

প্রথম ওয়ানডের রেকর্ড জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচেও আগ্রাসি ক্রিকেট খেলে আগেভাগেই সিরিজ পকেটে পুরতে চাইছে স্বাগতিকরা।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit