শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

দণ্ডিত আসামিদের দল আর ক্ষমতায় আসবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৯ মার্চ) আগারগাঁওয়ের বিআইসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, তাদের প্ররোচণায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে। পঁচাত্তরের পর স্বাধীনতার আদর্শকে বিসর্জন দেয়া হয়েছিল। কিন্তু মাটি ও মানুষ থেকে উঠে আসা দলের শেকড় উপড়ে ফেলা যায় না। বিএনপির কোনো শেকড় নেই। বোমাবাজি ও লুটেরার দল আর কখনো দেশের শাসনক্ষমতায় আসতে পারবে না।’

বিএনপির নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান যেমন নির্যাতন করেছে, তেমনি নির্যাতন করেছে বেগম খালেদা জিয়া। দলটি আমাদের ভিক্ষুকের জাতি বানাতে চেয়েছিল। কারণ মানুষ ভালো থাকলে বিএনপির কষ্ট হয়।’ভোটচুরির অপবাদে খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেতারা ভোটচুরির কথা ভুলে গেছেন। বিএনপির চরিত্র হলো মিথ্যা বলে বলে ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করা। একই মিথ্যা বারবার বলে তারা তাকে সত্যে পরিণত করতে চায়।’

কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘হাজার চক্রান্ত-ষড়যন্ত্র করলেও দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’বিএনপির শাসনামলে দুর্নীতিই বড় নীতি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভাঙা স্যুটকেস থেকে হাজার কোটি টাকা হলো কীভাবে? সেটা কি জাদুর বাক্স ছিল? আমরাতো ছেঁড়া গেঞ্জি শিফন শাড়িতে রূপান্তর হতে দেখেছি। বিএনপি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। দেশের যতটুকু উন্নয়ন-অগ্রগতি তা হয়েছে আওয়ামী লীগের সময়েই।’বিকেল চারটা থেকে শুরু হয়ে, টানা দুই ঘণ্টা চলে এই আলোচনা সভা। আলোচনায় কেন্দ্রীয় ও মহানগরের নেতারাও অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit