সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

কলকাতার স্টুডিও পাড়ায় আগুন, পুড়ে ছাই একাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও কীভাবে ওই আগুন লাগল, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের পরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত তৎপরতার সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় রিজেন্ট পার্ক থানা এবং ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে কাজ শুরু করায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে।

তবে অগ্নি সংযোগের এই ঘটনায় স্টুডিওর একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। ওই স্টুডিওতে একাধিক টিভি সিরিয়ালের শুটিং হতো বলে জানা গেছে। ফলে দাহ্য পদার্থ দিয়ে শুটিংয়ের সেট তৈরি করার কারণে ভেতরে থাকা আসবাবপত্রসহ একাধিক জিনিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। যদিও তাদের অবস্থা গুরুতর নয়।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit