মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছায় মাথায় ইট পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নির্মানাধীন ভবণের উপর থেকে মাথায় ইট পড়ে শ্রেয়া বালা (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে পৌর শহরের নাসির হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শ্রেয়া পৌর শহরের নিরিবিলি পাড়ার বাসিন্দা শংকর বালার মেয়ে ও চৌগাছা রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, স্কুলে প্রাইভেট পড়া শেষে মায়ের হাত ধরে বাড়ীতে ফিরছিল শ্রেয়া। তারা পৌর শহরের নাসির হোটেল এলাকায় জনৈক জিল্লুর রহমানের নির্মানাধীন ভবণের নিচে পৌঁছালে চার তলার উপরের গাথুনীর ইট ভেঙ্গে তার মাথায় পড়ে। এ সময় আশপাশের দোকানীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার জন্য গাড়ীতে উঠানোর আগেই তার মৃত্যু হয়।

মৃতের শংকর বালা জানান, স্কুল থেকে প্রাইভেট পড়া শেষে মায়ের সাথে বাড়ীতে আসছিলাম। শহরের নাসির হোটেল এলাকায় জনৈক জিল্লুর রহমানের নির্মানাধীন ভবণের নিচে পৌঁছালে উপর থেকে হঠাৎ ইট পড়ে তার মাথায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা ও সারাশরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রথমে চৌগাছা পরে যশোর নেওয়া হয়। ঢাকায় নেওয়ার জন্য গাড়ীতে উঠানোর আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit