শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সারা দেশে বাড়তে পারে ঝড়-বৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় আজ শনিবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী দুই দিনে আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্য এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময় কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে শনিবার সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে দেখা মিলেছে সূর্যের। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit