শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগন। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তেন সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আব্দুস সালাম, সহকারি কমশিনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ। অপরদিকে উপজেলা মহিলা আওয়ামীলীগ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি অনুরুপ কর্মসুচী পালন করেছে।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন বক্তারা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ, কেক কাটা এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit