শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নিজেকে লিড হিরো দাবি করে ট্রলের শিকার বনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : গত ১৩ মার্চ বনিকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পরদিনও দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রথম দিনের জিজ্ঞাসাবাদের পর বনি যা যা জানিয়েছেন ইডিকে তার প্রমাণ হিসেবে নথি জমা করতে বলা হয়। বনি ইডিকে জানিয়েছিলেন, একটি সিনেমার জন্যই কুন্তল এই অর্থ দিয়েছিলেন। তারপর প্রশ্ন উঠেছে: একটি সিনেমার জন্য ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেন বনি?

মঙ্গলবার (১৪ মার্চ) ইডির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বনি। এ সময় তিনি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এত বছর খেটে, পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। সুতরাং এটা নিয়ে কেউ কথা বলতে পারে না।’এদিকে বনি সেনগুপ্তর এই মন্তব্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকে তাকে নিয়ে ট্রল করছেন। বিদ্রুপ করে এক ব্যক্তি লেখেন, ‘প্রথম সারির অভিনেতা বলে কথা।’ আরেকজন লিখেছেন, ‘শিক্ষা দুর্নীতির অর্থ দিয়ে বিলাসিতা সবাই করতে পারে। দয়া করে একটু খেটে খাও ভাই।’

২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বনি সেনগুপ্তর। তারপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো: ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘জিও পাগলা’, ‘রাজা রানি’, ‘আজব প্রেমের গল্প’, ‘লাভ স্টোরি’ প্রভৃতি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit