বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

সৌদি আরবের এবার রিয়াদ এয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিমান পরিবহণে ‘রিয়াদ এয়ার’ নামে নতুন আরেকটি জাতীয় এয়ারলাইন তৈরি করছে সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান রোববার এ ঘোষণা দেন। 

রাজধানী রিয়াদকে পরিবহণ, বাণিজ্য এবং পর্যটনের জন্য বিশ্বের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে এই পরিকল্পনা করেছে দেশটি। আরব নিউজ, আলজাজিরা, রয়টার্স। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এয়ারলাইনটির সভাপতিত্ব করবেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) গভর্নর ইয়াসির আল-রুমানিয়ান। সিইও নিযুক্ত হয়েছেন টনি ডগলাস। 

অত্যাধুনিক প্রযুক্তির এয়ারলাইনটি সৌদির তেল আয়ের বাইরেও জিডিপি বৃদ্ধিতে ২০ বিলিয়ন ডলার যোগ করবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নতুন কর্মসংস্থান পাবে ২ লাখেরও বেশি মানুষ। 

এছাড়া এটি ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ১২০ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৮৫ মিলিয়ন ভ্রমণকারীকে সেবা দিতে সক্ষম হবে। 

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক টুইট বার্তায় বলেন, রিয়াদ এয়ারলাইন নিয়ে আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সারাবিশ্ব থেকে ১০০ মিলিয়ন পর্যটক গ্রহণ করা। 

রিয়াদ এয়ার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার লক্ষ্যে গত বছরের নভেম্বরেই  রিয়াদে ৫৭ বর্গকিলোমিটার আয়তনের একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নেন কর্তৃপক্ষ। রিয়াদ এয়ারের জন্য ৮০টি উড়ান কেনার জন্য বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং এয়ার বাসের সঙ্গে আলোচনা শুরু করেছে পিআইএফ। খরচ ধরা হয়েছে ৩৫ বিলিয়ন ডলার। 

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit