বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

নেপালে একা পর্বতারোহণে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :নেপালের পাহাড়ি এলাকায় একা ভ্রমণ বা পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মাউন্ট এভারেস্টে একা ট্র্যাকিংয়ে নিষেধাজ্ঞার পাঁচ বছর পর এমন সিদ্ধান্ত জানাল দেশটি।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সিএনএন।

বিশ্বের আটটি উচ্চতম পর্বতের দেশ নেপাল। তবে দেশটি তার সুন্দর গ্রামীণ ট্র্যাকিং অঞ্চলের জন্য আরও বেশি পরিচিত। কিন্তু এখন থেকে, ভ্রমণকারীরা যারা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ বা ট্র্যাকিং করতে চায় তাদের অবশ্যই সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাইড ভাড়া করতে হবে বা একটি গ্রুপে যোগ দিতে হবে।

নেপালের প্রধান অর্থ উপার্জনকারী উৎসব ট্যুরিজম। তবে কোনো ভ্রমণকারী বা হাইকার যখন হারিয়ে যান তখন তাদের উদ্ধার অভিযান আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সিএনএন।

নেপাল ট্যুরিজম বোর্ডের পরিচালক মণি আর. লামিছানে বলেন, যখন আপনি একা ভ্রমণ করছেন, জরুরি পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য কেউ নেই। আপনি যদি শহরের মধ্যে একা ভ্রমণ করেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দুর্গম পাহাড়ে একা ভ্রমণ বিপদজনক। কেননা সে সব এলাকায় উদ্ধার অভিযান চালানোর মতো সুযোগ সুবিধা খুবই কম।

তিনি আরও বলেন, ভ্রমণকারীরা সাধারণত দূরবর্তী পথ বা পাহাড়ি এলাকায় একা ঘুরতে গিয়ে বিপদে পড়েন। পরে তাদের খুঁজে পাওয়া যায় না বা মৃত অবস্থায় পাওয়া যায়। এমনকি সরকারের পক্ষ থেকেও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে পাওয়া যায় না।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit