শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥

নওগাঁয় হত্যা এক জনের যাবজ্জীবন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৬২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-২ এর বিজ্ঞ বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এজাহারকারী মো: মাসুদ রানার শশুর মোশারফ হোসেন ২০১১ সালের ৯ জানুয়ারীর সকালে গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। আসামি মিজানুর রহমানের ২ বোনকে কামদেবপুর শালবাড়ি গ্রামে বিয়ে দেওয়াই এবং উক্ত গ্রামে জমি বর্গা চাষাবাদ করার সুবাদে সে তাদের গ্রামে যাতায়াত করে এবং তাদের সাথে পরিচয় হয়।

এজাহারকারীর শশুর গরু চরানোর সময় আসামী মিজানুর রহমান জমিতে কাজ করার কথা বলে গ্রামের শরিফুল এর বাড়ী হতে কোদাল নিয়ে মাঠের রেজাউলের জমিতে গিয়ে তার শশুরকে আসামী মিজানুর রহমান পূর্ব শত্রুতা বশতঃ তর্কবির্তকের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কোদাল দ্বারা উপর্যপুরি মাথায় আঘাত করতে থাকিলে মাটিতে পড়িয়া যায় এবং গ্রামের জরিনা দেখে তার চাচা বক্করকে ঘটনাটি জানায় উক্ত সংবাদ এজাহারকারী চাচা তাকে জানালে তিনি দ্রুত ঘটনা স্থলে গিয়ে তার শশুর এর মাথায় রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখতে পান। আরও তিনি দেখেন যে, আসামী মিজানুর রহমান কোদাল হাতে দক্ষিণ পশ্চিম দিকে পালিয়ে যাচ্ছে।

তিনি এই অবস্থায় চিৎকার শুরু করলে তার চাচা বক্কর সহ আরো লোকজন এসে কোদাল সহ মিজানুরকে আটক করেন। উত্তেজিত জনতা উক্ত মিজানুর রহমানকে গণধোলাই দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে সামান্য ফোলা জখম করে। এই ঘটনায় মাসুদ রানা বাদি হয়ে ঐ দিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা দায়ের করে। যার মামলা নং ১০ তাং ৯/০১/২০১২ এবং জিআর নং ১০/২০১১। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো: আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো: সিরাজুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/রাতত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit