শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে।’

‘নির্বাচনের সময় তারা যা চায় তাই করতে পারে। তখন অন্য কারও ক্ষমতা অ্যাপ্লাই  করতে পারে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে। আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি।’

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছি। বলেছি, আমরা একটা ক্রেডিবল, স্বচ্ছ, সুন্দর ও  গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সেজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত আমরা সেগুলো তৈরি করেছি।’

তিনি বলেন, ‘আমাদের জনগণ অত্যন্ত পরিপক্ব। ভোটের সময় তারা কখনও ভুল ভোট দেয় না। সুতরাং এসব নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’

নির্বাচন নিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বক্তব্য কী ছিল-জানতে চান সাংবাদিকরা। জবাবে মোমেন বলেন, ‘তিনি কিছু বলেন নাই, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে।’

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit