বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

খাবারের লবণ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি এ সংস্থাটি একটি তথ্য প্রকাশ্যে এনেছে। যা নতুন করে ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য বলছে, বিশ্বে এখন মৃত্যু সংখ্যা যত তার অধিকাংশ মৃত্যুর কারণই হলো লবণ। সংস্থাটি লবণের কারণে মৃত্যুর সুনির্দিষ্ট ব্যাখ্যাও দিয়েছে। তারা জানিয়েছে, বেশি লবণ খাওয়ার প্রবণতায় শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। আর এটিই ধীরে ধীরে হয়ে ওঠে মৃত্যুর কারণ।

বিশেষজ্ঞরা জানিয়েছে, সোডিয়াম শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর একটি। তবে অত্যধিক পরিমাণে সোডিয়ামের উপস্থিতি শরীরের জন্য উপকারী নয় বরং ক্ষতিকর। কম বয়সে হৃদরোগ, স্ট্রোকের মাধ্যমে অকালমৃত্যুর কারণ শরীরে অত্যধিক পরিমাণে সোডিয়ামের প্রবেশ। ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ প্রকাশিত একটি সমীক্ষা বলছে, খাওয়ার সময় প্লেটে লবণ নেয়ার অভ্যাস মৃত্যুর ঝুঁকি প্রায় ২৪ শতাংশ বাড়িয়ে দেয়।

এদিকে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’-র গবেষণায় উঠে এসেছে, দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে, যারা প্রতিদিনের  খাদ্যতালিকায় ১১ গ্রামের বেশি লবণ কান তারা যেকোনো সময় হারাতে পারেন মূল্যবান প্রাণ। অনেকেই লবণের সোডিয়াম থেকে বাঁচতে বাজারের কম সোডিয়াম দেয়া লবণের প্যাকেট বেছে নেন। এতেও কি ঝুঁকি এড়ানো সম্ভব হচ্ছে?

বিশেষজ্ঞরা জানিয়েছে, এতেও কোনো কাজ হচ্ছে না। বরং এতে ঝুঁকি বাড়ছে কিডনি সমস্যার। পুষ্টিবিদরা বলছে, যেসব লবণের প্যাকেটে সোডিয়ামের পরিমাণ কম থাকে, সেগুলোতে আবার পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। শরীরে পটচাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে কিডনির ওপর চাপ পড়ে। যা পরবর্তীতে কিডনি বিকলের কারণ হয়ে ওঠে।

তাই খাবার খাওয়ার সময় প্লেটে লবণ নেয়া অভ্যাস পরিবর্তন করতে হবে। পাশাপাশি রান্নায় কম সোডিয়ামযুক্ত লবণ ব্যবহার না করে স্বাভাবিক সোডিয়ামযুক্ত লবণই ব্যবহার করতে চেষ্টা করুন। বরং রান্নার সময় লবণ পরিমাণে কম দিন। এ অভ্যাসে রান্নায় খাবারের স্বাদে সম্পূর্ণ তৃপ্তি না পেলেও অনেক রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব হবে।

সূত্র: আনন্দবাজার   

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit