রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

যশোরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান। সুমী বেগম যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুমী বেগমকে শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। পরে অপারেশনের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে তিন সন্তানের জন্ম দেন তিনি। একতা হাসপাতালের ডা. ইলা মণ্ডল বলেন, ‘সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।’

একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশি সুমী বেগম। তিনি বলেন, ‘আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন। শুকরিয়া আদায় করছি।’নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ বলেন, ‘আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সন্তানদের জন্য দোয়া চাই।’

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit