রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দীর্ঘ সাত বছর পর সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্কে ফিরছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও ইরান দীর্ঘদিনের বৈরী সম্পর্ক জোড়া লাগাতে রাজি হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হয়েছেন তারা। খবরে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে  কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবার খুলতে ইরান ও সৌদি আরব রাজি হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এ ছাড়া আট বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে ইরান ও সৌদি আরব। ইয়েমেন সরকারের পক্ষে রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের বিরুদ্ধে লড়ছেন ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit