রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ: ছাড়পত্র পেলেন আরো একজন, আইসিইউতে ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ মার্চ) ওই ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার এখানে মোট ১৫ জন রোগী ভর্তি ছিল। শুক্রবার তাদের মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। রাজন নামে একজন এখনও আইসিইউতে রয়েছেন। বাকি ১৩ জন বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন। সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ইনস্টিটিউটে বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যাওয়ার পর মোট ৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে হাসান, আজম ও জাহান নামে মোট ৩ জন আইসিইউতে রয়েছেন। এ ছাড়া ৫ জন ভর্তি রয়েছেন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (মেইল এইচডিইউ)। তাদের মধ্যে ২ জনকে শঙ্কামুক্ত বলা যায়।

এর আগে গত বুধবার রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফেজ মুসা হায়দার (৪২)। পরদিন বৃহস্পতিবার রাতে ইয়াসিন আরাফাত। প্রসঙ্গত, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি হিসেবে ২২ জনে দাঁড়িয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit