মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এ মাসে কানাডা সফরে যাবেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়াতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত করবেন এবং এ মাসের শেষের দিকে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। বৃস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মার্কিন প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, বাইডেন ‘ইউএস-কানাডা অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুন:নিশ্চিত করতে এবং আমাদের অভিন্ন নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের বিষয় প্রচার করতে আগামী ২৩ ও ২৪ মার্চ কানাডা সফর করবেন।’

তিনি আরো বলেন, বাইডেন এবং ট্রুডো ‘ইউক্রেনকে সমর্থন করার চলমান প্রচেষ্টা, রাশিয়া ও তাদের যুদ্ধ প্রচেষ্টা সমর্থনকরাদের ব্যয় বৃদ্ধি এবং বাকি বিশ্বের উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার বিষয়েও আলোচনা করবেন।

আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তারা উভয় দেশে প্রভাব ফেলা আফিম আসক্তির সংকট এবং অভিবাসন নিয়ন্ত্রণের সংগ্রাম নিয়ে আলোচনা করবেন।

জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে কানাডার পার্লামেন্টেও ভাষণ দেবেন।’

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit