বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (০৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।

এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ পুরস্কার পাচ্ছে।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে চারজন ও ‘গবেষণা ও প্রশিক্ষণ’-এ দুজন পুরস্কার পাচ্ছেন। ‘সাহিত্যে’ একজন, ‘সংস্কৃতি’তে একজন, ‘ক্রীড়া’য় একজন এবং ‘সমাজসেবা’য় একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাবেন।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

‘সাহিত্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এবং ‘সংস্কৃতি’তে পবিত্র মোহন দে এবং ‘ক্রীড়া’য় এ এস এম রকিবুল হাসান মনোনীত হয়েছেন।

‘সমাজসেবা ও জনসেবা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ ছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পুরস্কার হলো দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit