বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিন বিভাগে শুক্রবার (১০ মার্চ) হালকা বৃষ্টি হতে পারে; সেই সঙ্গে দুই বিভাগে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সংকেতও দেখাতে হবে না।

এছাড়া শনিবার (১১ মার্চ) সারা দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit