বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

তিউনিশিয়ায় নৌকাডুবে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়ার উপকূলের কাছে নৌকাডুবে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্যমতে, নৌকায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিল। তারা ইতালিতে যেতে চেয়েছিলেন। নৌকাটি থেকে ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালিগামী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বহুগুণ বেড়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২ হাজার ৮৩৬ জন মানুষ মারা গিয়েছিল। ২০১৪ সাল থেকে এই পথে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit