সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় বন্দুকধারীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম হ্যামবার্গার অ্যাবেন্ডব্ল্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার স্থল থেকে ১৭ জনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে, যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার ওপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এর পর সেখানে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।  

এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।

তবে কি কারণে এ হামলা এ বিষয় এখনো জানাতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়া হয় তারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit