বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু (স্থানীয় যানবাহন) চাপা পড়ে সুজন হালদার (৩৩) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় চালক রফিকুল ইসলাম (৪১) ও যাত্রী আতিয়ার রহমান (৪৫) মারাত্মক আহত হয়েছে। বর্তমানে আহতরা যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (৮ মার্চ) উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম আলীর চাতালের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সুজন হালদার পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের অবনিশ হালদারের ছেলে। আহত আতিয়ার রহমান ও রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে তারা নিজ গ্রাম থেকে আলমসাধু যোগে মাছ বোঝাই করে বিক্রির জন্য চৌগাছা মাছ বাজারে আসছিলেন। চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম আলীর ধানের চাতাল মোড়ে পৌঁছালে তাদের আলমসাধুটির এক্সেল ভেঙে উল্টেসড়কের নিজে পড়ে যায়। এতে গাড়ির চালক রফিকুল ইসলাম যাত্রী সুজন হালদার ও আতিয়ার রহমান গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুজন হালদারকে মৃত ঘোষণা করেন।

এ সময় গাড়িচালক রফিকুল ইসলাম ও আতিয়ার রহমানের অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। উপজেলা মডেল সরকারি হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সুজনের মৃত্যু হয়। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোরে রেফার করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit