শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম

গৌরনদীর বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরে ঘুরে গেলেন কালকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯৫ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : কালকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী সস্ত্রীক বুধবার বরিশালের গৌরনদীর বার্থী গ্রামে থাকা তার পূর্ব পুরুষের বসতভিটায় ঘুরে গেলেন। এ সময় স্থানীয় বাসিন্ধারা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।জানাগেছে, ওই বিচারপতি বুধবার সকালে সড়ক পথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে তিনি গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে অবস্থিত বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরে (কালী মন্দির) এসে পৌছান। প্রায় সাড়ে চারশো বছরের পূরানো ওই জাগ্রত মন্দিরে সেবা ও পূজা পর্ব শেরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল মিনিময় করেন।

এরপর তিনি বার্থী গ্রামে তার পূর্বপুরুষের বসত ভিটা মধু রায় চৌধুরীর বাড়িতে যান। স্ত্রী ও ঘনিষ্ট বন্ধুকে সাথে নিয়ে তিনি ওই বাড়ির চারিপাশ ঘুরে দেখেন। তার পূর্ব পূরুষগন বার্থী এলাকার জমিদার ছিলেন। পূর্ব পূরুষদের ফেলে যাওয়া সাড়ে ৪শ একর জমি ও বাড়ি এখন বেশ কিছু অবৈধ দখলদারদের দখলে রয়েছে। বাড়ির চারিপাশ ঘুরে দেখে অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বিচারপতি বলেন, এটাতো নিজের শিকড়ে ফেরা। খুব ভাল লাগছে, এ এক অপূর্ব অনুভূতি। যা বলে বোঝানো যাবেনা। বাড়ি ঘুরে দেখার পর পূর্নরায় তিনি মন্দির অঙ্গনে ফিরে দুপুরের খাবার খান। এরপর বিকেল পৌনে ৪টায় বার্থী এলাকা থেকে বিদায় নিয়ে তিনি পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার গৈলায় মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির ঘুরে দেখেন।

সেখান থেকে বিকেল পৌনে ৫টার দিকে তিনি বরিশাল শহরের উদ্দেশ্য রওনা হয়ে যান। বরিশাল সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। শুক্রবার ঢাকা থেকে তার কোলকাতায় ফিরে যাওয়ার কথা বয়েছে। এ সফরকালে বিচারপতির সফর সঙ্গী ছিলেন তার স্ত্রী অনুরাধা রায় চৌধুরী ও ঘনিষ্ট বন্ধু আইনজীবি চন্দন মিত্র এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রটোকল অফিসার সুকুমার পাল প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit