মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিস্ফোরণস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : গুলিস্তানে ভবনে বিস্ফোরণস্থলে যাচ্ছে বাংলাদেশ  সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এর আগে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যায় র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ১২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit