শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

হাসপাতালে আরও ২ ডেঙ্গু রোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি দু’জনেই ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ২৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৬৮ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৩১ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit