শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শেখ হাসিনার জনসভা উপলক্ষে যুবলীগের বর্ধিত সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৬ মার্চ) সকালে জনসভার প্রস্তুতির অংশ হিসেবে বর্ধিত সভা করেছে যুবলীগ। ময়মনসিংহ টাউনহল মিলনায়তনে এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যার শেখ ফজলে শামস পরশ। এছাড়াও সব ইউনিট ও উপজেলা যুবলীগের নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুত যুবলীগ।

এর আগে সমাবেশস্থল সার্কিট হাউস মাঠের পাশে ব্যাটবল চত্বরে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা প্রতিকৃতি ঘুরে দেখেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেন, শুধু নেতাকর্মীরাই নয়, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সাধারণ মানুষও অধীর আগ্রহে আছে। প্রধানমন্ত্রীর এবারের জনসমাবেশ একটি যুগান্তকারী সমাবেশ হবে উল্লেখ করে যুবলীগের এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে মনে করেন নেতারা। এর আগে, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ময়মনসিংহে যান। সে সময় তিনি ১০৩টি প্রকল্প উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit