শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ওষুধ খেয়েও বশে নেই মাইগ্রেন? ব‍্যথা কমাতে ৩ যোগাসন করতে পারেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পাশাপাশি, মাইগ্রেনের ব‍্যথা কমাতে ভরসা রাখতে পারেন কয়েকটি যোগাসনের উপর। সেগুলি কী কী?

মাইগ্রেনের সমস‍্যা নিয়ে ভোগেন অনেকেই। দৈনন্দিন জীবনে মাইগ্রেনের ব‍্যথায় কাবু হওয়া নতুন নয়। অফিসে কাজের মাঝে, বন্ধুদের সঙ্গে দেদার আড্ডায়, যখন-তখন হাজির হয় এই ব‍্যথা। আর সেই সঙ্গে বমি বমি ভাব, মাথা ঘোরার মতো শারীরিক সমস‍্যা তো রয়েছেই। মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলে সহজে তা যেতে চায় না। অনেকেই দীর্ঘ দিন ধরে মাইগ্রেনের ওষুধ খাচ্ছেন। তবুও নিয়ন্ত্রণে থাকে না সমস‍্যা। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পাশাপাশি, মাইগ্রেনের ব‍্যথা কমাতে ভরসা রাখতে পারেন কয়েকটি যোগাসনের উপর। সেগুলি কী কী?

বজ্রাসন

এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে পা ছড়িয়ে দিন। এ বার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপর বসুন। গোড়ালি জোড়া করে রাখুন। শিরদাঁড়া সোজা করে বসুন। হাত দুটো উরুর উপর টানটান করে রাখুন। কিছু ক্ষণ এই ভঙ্গিতে বসুন। রোজ নিয়ম করে এই আসন করলে মাইগ্রেনের সমস‍্যা নিয়ন্ত্রণে থাকবে।

উষ্ট্রাসন

হাঁটু গেড়ে বসুন। পিছনের দিকে খানিকটা হেলে হাত দু’টি দিয়ে পায়ের গোড়ালি ধরুন। এর পর মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশটা সামনের দিকে এগিয়ে দিন। ডান হাতের বুড়ো আঙুলটি ডান দিকের গোড়ালির ভিতর দিকে রেখে বাকি সব আঙুল বাইরের দিকে রাখুন। বাঁ দিকের ক্ষেত্রেও একই ভাবে রাখুন। পায়ের পাতা মাটিতে রাখুন। স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ে শবাসন করে শুরুর অবস্থায় ফিরে যান। মাইগ্রেনের ব‍্যথা কমাতে নিয়ম করে এই আসনটি করতে পারলে ভাল।

শশাঙ্গাসন

প্রথমে হাঁটু গেড়ে বসুন। তার পর মাথা সামনের দিকে ঝুঁকিয়ে চেষ্টা করুন কপাল দিয়ে হাঁটু ছুঁতে। এ বার হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। তার পর ধীরে ধীরে মাথার তালু মাটিতে ছুঁইয়ে দশ বার গুণে ছেড়ে দিন। প্রথমেই এতখানি না পারলে অভ্যাস করলে ধীরে ধীরে হয়ে যাবে। তবে নিয়মিত করতে হবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit