বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মেসিদের উসকানিতেই অশালীন আচরণ, দাবি মার্তিনেসের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও অশালীন আচরণের জন্য বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। তার দাবি, সতীর্থদের প্ররোচনায়ই গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলেন তিনি।

পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের আগে অশান্তির আঁচ লিওনেল মেসির সুখের সংসারেও। বিশ্বকাপ ফাইনালের পর অশালীন আচরণের জন্য সমালোচিত মার্তিনেস ঘটনার সব দায় চাপালেন সতীর্থদের ওপর। তার দাবি, সতীর্থদের কথায়ই সেই আচরণ করে ফেলেছিলেন। এক সাক্ষাৎকারে মার্তিনেস বলেছেন, ‘সেই আচরণের জন্য আমি একেবারেই গর্বিত নই। বলা যেতে পারে ওটা একটা বাজি ছিল।’

মার্তিনেস বলেছেন, ‘কোপা আমেরিকা জেতার পর এমনই ভঙ্গি করেছিলাম।’ কেন করেছিলেন? মার্তিনেসের দাবি, ব্রাজিলের স্টেডিয়ামের পরিবেশ ভালো ছিল না। তাঁদের নানাভাবে কটূক্তি করা হয়েছিল। বিরক্ত হয়ে তেমন করেছিলেন। বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারানোর মতো কিছু ঘটেনি। খেলা শেষ হওয়ার পর নিজেই গিয়েছিলেন কিলিয়ন এমবাপেকে সান্ত্বনা দিতে। তা হলে কেন সতীর্থদের কথায় তেতে গেলেন? এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন মেসির প্রিয় দিবু।

যদিও আগে বলেছিলেন, ফ্রান্সের ফুটবলারদের খারাপ ব্যবহার এবং গালিগালাজের জন্য তাঁর মেজাজ ঠিক ছিল না। প্রতিপক্ষ ফুটবলারদের জবাব দেওয়ার জন্য ট্রফি নেওয়ার পর সেই আচরণ করেছিলেন।বিশ্বকাপের পর মার্তিনেস চলে এসেছেন ইংল্যান্ডে। অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কয়েক দিন আগেই তিনি পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit