শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রাজিল দলে ‘নয়া রোনালদো’, বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনই বাদ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের দল থেকে ১৫ জনকেই ছেটে ফেলেছেন ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ র‌্যামন মেনেজেস। ২৫ মার্চ প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। আর সেই স্কোয়াড দেখে অনেকেরই চোখ ছানাবড়া হয়েছে নিশ্চয়ই। গত ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের মিশনও শুরু করছে সেলেসাওরা।

এই দলে নেই নেইমার। অ্যাঙ্কেলের চোটের কারণেই তাকে দলে রাখা হয়নি। অন্যদিকে দলে ৯ নতুন মুখ। আতলেতিকো পারানায়েনেসের হয়ে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর হোকিকে ডেকেছেন মেনেজেস। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে হোকিকে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে। মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করেছেন হোকি।

বাদ পড়াদের তালিকায় আছেন গোলকিপার আলিসন থেকে রাফিনিয়া, পেদ্রো, ফাবিনিও, দানি আলভেজ, গ্যাব্রিয়েল জেসুস, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন। ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এদের মিলিতাও, মারকিনিওস ও রবার্ত রেনান। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ও রাফায়েল ভেগা। ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর হোকি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit