শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আগামী নির্বাচনেও বিএনপির বিপর্যয় হবে: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : গত তিন নির্বাচনে বিএনপির বিপর্যয় হয়েছে, আগামী নির্বাচনে চতুর্থবারের মতো দলটির বিপর্যয়ের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। শনিবার দুপুরে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ খুবই খুশি। মানুষ  উন্নয়নের প্রশংসা করছে। স্বাধীনতার লক্ষ্য ছিল- ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ নির্মাণের, সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই, দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

পোলট্রি মুরগির দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরব। এমন নিয়ম আমাদের নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে পোলট্রির দাম সহনশীল রাখা যাবে। যাতে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং একই সঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ-সদস্য জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit