শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম ও জাহাঙ্গীর হোসেন  নামের দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার রাত ৯ টার দিকে চৌগাছা মহেশপুর সড়কের বুন্দলিতলা এলাকায় মোটরসাইকেললের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসের একটি গাছের সাথে ধাক্কা দিলে  এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহীম (৩০) পৌরসভার কুটিপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। জাহাঙ্গীর (২৭) একই এলাকার বাক্কু ইসলামের ছেলে। নিহতরা আপন খালাত ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে,  রাত ৯ টার দিকে তারা মোটরসাইকেলে চৌগাছায় ফিরছিলো।
এসময় তারা চৌগাছা মহেশপুর সড়কের বুন্দলিতলা নামক স্থানে পোছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসের একটি গাছের সাথে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
এবং জাহাঙ্গীরকে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ভোরে জাহাঙ্গীরের মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit