শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রেমে ব্যর্থ হলেই মেয়েরা ছোটে পার্লারে : রণবীর কাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : প্রেমে যেমন আনন্দ, তেমনি প্রেম ভাঙলে আছে ভয়াবহ কষ্ট-যন্ত্রনা। সে কথা স্বীকার করে নিলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুরও। তার আসন্ন চলচ্চিত্র ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রচারে এসে অনুরাগীদের আবদারে প্রেমরহস্যের সমাধানও দিলেন অভিনেতা। সম্পর্কের টানাপড়েনের থেকেও বড় কথা, প্রেম ভাঙার পর কী হয়! সেই বিষয়েই কপিল শর্মার শো’তে কথা বলেছেন রণবীর।

অনুষ্ঠানটির টিজার ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে অনলাইনে। সেখানে রণবীরকে বলতে শোনা যায়, বিচ্ছেদের ধাক্কা পুরুষ আর নারীকে আলাদা আলাদাভাবে প্রভাবিত করে। পুরুষরা প্রেমে ব্যর্থ হলে আত্মবিস্মৃত হন। অবহেলায়, অযত্নে এক কোণে পড়ে থাকেন যন্ত্রণা নিয়ে। কিন্তু নারীরা আগে নিজেদের নিয়ে মেতে ওঠেন। মন সারিয়ে তোলার সেরা উপায় তাঁদের কাছে রূপচর্চা। তাই নিজের পরিচর্যায় মন দেন তারা।

রণবীর আর শ্রদ্ধা কাপুর দুজনেই তাঁদের আসন্ন সিনেমার প্রচার করে চলেছেন। ভারতের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে তাঁদের। নায়িকা শ্রদ্ধা তাঁর জন্মদিনের দিন প্রচারে বেরিয়ে অনুরাগীদের হাত থেকে উপহারও নিয়েছেন। এরপর শেষ মুহূর্তের ব্যস্ততায় ধরা দিলেন রণবীর কাপুর।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit