বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইন্দোর টেস্ট: ভারতকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্দোরে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের মঞ্চ প্রস্তুতই ছিল অস্ট্রেলিয়ার জন্য। তৃতীয় দিনে জিততে তাদের প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান। শুক্রবার দেড় ঘণ্টারও কম সময়ে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দর নোঙর ফেলে অজিরা। ৯ উইকেটে ভারতকে হারায় তারা। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে টিম অস্ট্রেলিয়া।

৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। কোনো রান না করেই সাজঘরে ফেরেন উসমান খাজা। এই অভিজ্ঞ ওপেনারকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন।

এমন শুরুর পর হয়তো স্বপ্ন দেখতে শুরু করেফছিল ভারতের সমর্থকেরা। কিন্তু দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অজিরা। ৪৯ রানে অপরাজিত ছিলেন হেড। আর ল্যাবুশেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ রান। 

এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ১৯৭ রান। হাঁফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় ভারত। যেখানে অজিদের হয়ে নাথান লায়ন একাই ৮ উইকেটে শিকার করেছেন। সবমিলিয়ে ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit