বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪০০ ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই নজির গড়েন তিনি। এটি সাকিবের ২২৬তম ওয়ানডে ম্যাচ। এছাড়া এখন পর্যন্ত দেশের জার্সিতে এই টাইগার অলরাউন্ডার ১০৯ টি-টোয়েন্টি ও ৬৫টি টেস্ট খেলেছেন। 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪০০ ম্যাচের তকমা লেগেছে সাকিবের গায়ে। তার আগে মুশফিকুর রহিম ৪০০ ম্যাচ খেলে ফেলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। তবে আজ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে সফরকারীরা দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে। বাইরে রাখা হয়েছে জফরা আর্চার ও ক্রিস ওকসকে। তাদের জায়গায় এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit