মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা?

দাপুটে জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

স্পার্টস ডেস্ক : দ্বিতীয় দিনের খেলা শেষেই ম্যাচের ফল এক রকম পরিষ্কার হয়ে যায়। মাত্র ৭৬ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। অবশ্য এই পুঁজি নিয়েও লড়াই করার প্রত্যায় ছিল ভারতীয় শিবিরে। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। তৃতীয় দিন সকালেই জয় নিশ্চিত করে ফেলেছে অজিরা।

ইনদোরে শুক্রবার ৯ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারী অস্ট্রেলিয়া। এই জয়ে প্রথমবারের মতো তারা পা রাখল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারত হারলেও তাদের সামনে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ আছে।

এদিন ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুরুর ধাক্কা আমলে না নিয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন।

দ্বিতীয় উইকেটে ১১১ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়েন তারা। সুবাদে ১৮.৫ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়। হেড ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। লাবুশেন ৬টি চারে ৫৮ বলে অপরাজিত ২৮ রান করেন। ম্যাচসেরা হয়েছেন ‍দুই ইনিংস মিলিয়ে ১১ (৩+৮) উইকেট নেওয়া নাথান লায়ন।

প্রথম দুই টেস্ট জেতায় চার ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। শেষ টেস্ট জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit