সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০২ মার্চ) উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit