সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭

তুরস্কের জাতীয় নির্বাচন কখন জানালেন এরদোয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের জাতীয় নির্বাচন পেছাতে পারে অনেকে এমন ধারণা করছিলেন। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন হবে আগামী ১৪ মে।’ 

আল জাজিরার খবরে বলা হয়েছে,  ৪ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। তবুও জাতীয় নির্বাচন নিয়ে পূর্বের পরিকল্পনায় অটুট থাকছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার সংসদে এরদোয়ান বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় ১৪ মে যা করা প্রয়োজন, দেশের জনগণ তা করবে।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী কথাবার্তা চলছে। অনেকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে পারে অথবা নির্ধারিত শিডিউল ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit