বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে বলিউড, মনে করেন নাসিরুদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেখানে তিনি কথা বলেছেন নানা বিষয় নিয়ে। এই বর্ষ ীয়ান অভিনেতা বললেন, তিনি পাঠান সিনেমা দেখেননি, তবে শাহরুখ খান যে সহমর্মিতা পাচ্ছেন সেটা ন্যায্য।

সিনেমা পরিচালক শৈবাল মিত্রের নতুন ছবি ‌‌‘হোলি কনস্পিরেসি’তে একসাথে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ। জে এনইউ-তে সেই সিনেমার প্রদর্শনী হয়েছে।

সৌমিত্রের মৃত্যুর কিছুদিন আগে এই সিনেমার শুটিং হয়েছে । শৈবাল জানিয়েছেন, ছবির ডাবিংয়ে শ্বাসকষ্ট হতো সৌমিত্রের। ছবির স্মৃতি ভাগ করে নিয়েছেন নাসিরও।

সিনেমার পর আলোচনা সভায় নাসিরুদ্দিন বলিউড নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তার বক্তব্য, যত দিন যাচ্ছে বলিউড তত বাস্তব থেকে সরে যাচ্ছে। এই মুহূর্তে ভারতের সমস্যাগুলি বলিউড সিনেমায় ধরা পড়ছে না ।

এই জীবন্ত কিংবদন্তি মনে করেন, বলিউড ভারতের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে। মন্তব্য করলে যদি কাজ না মেলে ! সেকারণেই চলতি পরিস্থিতি নিয়ে খুব কম অভিনেতা-পরিচালকেরাই মুখ খোলেন বলে মনে করছেন নাসিরুদ্দিন।’

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit