মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে হ্যাটট্রিক শিরোপা জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ছয় আসরের মধ্যে তিনবারই শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। রবিবার কেপটাউনের নিউল্যান্ড স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি প্রোটিয়া মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুটা অবশ্য খুব বেশি ভালো হয়নি তাদের। ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে পঞ্চম ওভারের শেষ বলে এসে। ৩ চারে ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান এলিসা হিলি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে থেকেছেন বেথ মনি। নিউল্যান্ডে ভরা গ্যালারির সামনে ৯ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এর বাইরে ২১ বলে ২৯ রান করেন এশলেইগ গার্ডনার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ২৬ রানে দুই উইকেট নেন সাবনাম ইসমাইল, সমান উইকেট নেন মারজিয়ান কেপ।

জবাব দিতে নেমে পুরো ইনিংসের বেশির ভাগজুড়ে দলের ভরসা হয়েছিলেন লরা উলভারডট। ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে ৬১ রান করে এলবিডব্লিউ হয়ে ১৭তম ওভারে তিনি ফিরলে শেষ হয় স্বাগতিকদের আশা। দলটির পক্ষে ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন চোলি টায়রন। এ নিয়ে টানা সপ্তম ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এর মধ্যে ছয়টিতেই জিতেছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ারও হ্যাটট্রিক করেছে অজিরা। আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে তাদের আধিপত্য। অস্ট্রেলিয়ার ছেলে ও মেয়ে মিলিয়ে বিশ্বকাপের সংখ্যা এখন ২১টি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit