মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল

সিরিয়ার আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান ইরাক-জর্দানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ দেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।গতকাল শনিবার বাগদাদে আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো।

ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই মুহূর্তে আমাদের সকলের উচিত সিরিয়াকে ভূমিকম্প পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা। অন্যদিকে, জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, “সিরিয়া আরব বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে। সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের পর আমাদের উচিত দেশটির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা সিরিয়াকে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় দেখতে চাই।”

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit