শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

শ্রাবন্তী আসছেন দেবী চৌধুরানী সেজে, প্রসেনজিৎ হলেন ভবানী পাঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। ছবি ‘দেবী চৌধুরানী’। এই উপন্যাসকে ঘিরে ছবির গল্প বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ছবিতেই দেবী চৌধুরানী সেজে পর্দায় আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর ভবানী পাঠক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার গোটা অভিনয় জীবনে বহু সেরা কাজ দিয়েছেন। সেসব সেরা কাজের তালিকায় ঠাঁই পেতে চলেছে এই নতুন সিনেমাটিও। সিনেমাটিতে অবিনয়ের জন্য এরইমধ্যে পরিচালকের সঙ্গে মৌখিক কথা সেরে রেখেছেন প্রসেনজিৎ। তবে চুক্তিপত্রে স্বাক্ষর এখনও সারেননি বুম্বা দা।

এদিকে শ্রাবন্তীর অভিনয় জীবনের অন্যতম সেরা একটি চরিত্র হতে চলেছে দেবী চৌধুরানী। বহু ছবিতে কাজ করলেও অভিনয় দিয়ে তেমন ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী। তাই এই ছবিতে সেরাটা দেওয়ার লড়াই থাকবে অভিনেত্রীর। শ্রাবন্তীর থেকে সেরা অভিনয়টা বের করে নেওয়ার কৌশলেও থাকবেন ‘অভিযাত্রিক’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক শুভ্রজিৎ মিত্র।

এদিকে পিরিয়ড ছবির জন্য লুক টা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেদিক থেকে তীক্ষ্ণ নজর রেখেছেন পরিচালক। লুক টেস্ট এখনও হয়নি যদিও। তবে স্ক্রিপ্ট রিডিং সেশন হয়েছে এ ছবির। ছবির অন্যান্য চরিত্র নিয়ে এখনও কিছু ফাইনাল হয়নি। এজন্য অবশ্য একটু সময় নিয়েই এগোতে চান পরিচালক। ছবির শুটিং ডেটও এখনও চূড়ান্ত হয়নি। তবে পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, বাংলা ছাড়া মোট ৬টি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিগ বাজেট বাংলা ছবি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit