বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় তালা ভেঙে মেয়রের কার্যালয়ে চুরি

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় তালা ভেঙে পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে কর্মচারীরা অফিসে এলে চুরির বিষয়টি নজরে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে আলমারি খোলা দেখেন। কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে আছে। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি নজরে আসে।


চুরির বিষয়ে পৌর মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, মেয়রের কার্যালয়টি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা পর্যালোচনা করলে চুরির তথ্য পাওয়া যেতে পারে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, মেয়রের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit