বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

খাবারের লবণ কমানোর কৌশল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্নায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হল লবণ। যা ঠিকঠাক না হলে সেই রান্না খাওয়া যায় না। লবণ কম হয়ে গেলে সেই খাবার বিস্বাদ লাগে, বেশি হয়ে গেলে সেই খাবার মুখেই তোলা যায় না। কাঁচা লবণ পাতে খাওয়া বারণ, তাই রান্নায় বেশি লবণ দিয়ে দেওয়ার অভ্যাস অনেকের আছে। অনেক সময় আবার ভুলবশতই লবণ বেশি পড়ে যায়! তখন সবজি, তরকারি, ডাল কিংবা আমিষ পদ ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

খাবার নষ্ট না করে কয়েকটি টোটকা কাজে লাগিয়েই আবার রান্নার স্বাদ ফেরানো সম্ভব। জেনে নিন কোন টোটকার সাহায্য রান্নায় নোনতা ভাব কমাবেন পাঁচ মিনিটেই।

>> মাছ-মাংসের ঝোল হোক কিংবা ডাল-তরকারি— ঝোলে লবণ বেশি হয়ে গেলে মুশকিল আসান হতে পারে আটা দিয়ে। ফ্রিজে অনেক সময় মাখা আটা রাখা থাকে। সেই আটা দিয়ে ছোট ঠোট গুলোর মতো লেচি বানিয়ে ঝোলে দিয়ে দিন। মিনিট পাঁচেক ঝোল ফুটে গেলে লেচিগুলো ঝোল থেকে তুলে ফেলে দিন। চেখে দেখুন, ঝোলের নোনা ভাব একেবারে কেটে যাবে।

>> ঝোলের নোনতা ভাব কাটাতে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং নোনা ভাবও সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন। এতেও কাজ হবে।

> সমস্যা বেশি হয় শুকনো কোনও সবজিতে লবণ বেশি পড়ে গেলে। এ ক্ষেত্রে নোনতা ভাব কাটাতে হবে রান্নায় টক ভাব বাড়িয়ে। শুকনো রান্নায় আমচুর গুঁড়ো, চাট মশলা, টমেটো, লেবুর রস এই সব দিয়ে নোনতা ভাব কমানো যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit