শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড় ডংইয়া ব্যাটারী কোম্পানির উদ্যোগে আলোচনা সভা ও মিথিলা অটো শো-রুমের গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

ফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। অনেকে আবার ফলের চেয়ে ফলের রস খেতে ভালোবাসেন। ফল নাকি ফলের রস, কোনটি বেশি পুষ্টিকর? এ নিয়ে একটা দ্বিধা আছেই। পুষ্টিবিদরা বলেন, শরীরচর্চা কিংবা খেলাধুলোর সময়ে ফলের রস খাওয়া যেতে পারে। তাতে একটা চাঙ্গা ভাব আসে শরীরে। কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে এগিয়ে থাকবে ফল। খুব ভালো হয় যদি খোসা-সহ ফল খাওয়া যায়। তা হলে বাড়তি উপকার পাওয়া যাবে।

আপেল, আঙুর, পেয়ারা, শসা, স্ট্রবেরি জাতীয় ফলগুলো খোসা-সহ খাওয়া যায়। ফলের খোসা সরাসরি সূর্যের আলো পায়। ফলের খোসায় রয়েছে ক্যারোটিনয়েডস, ফ্লাভোনয়েডসের মতো উপাদান, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আঙুরের খোসা ক্যানসার রুখতেও সাহায্য করে। কিন্তু ফলের রস তৈরির সময়ে বেশির ভাগ খোসা ফেলে দেওয়া হয়। ফলের রস খেলে শরীর খোসার পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয়।

ফলের রস খেলে রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে যায়। ফল খেলে কিন্তু অতটা বাড়ে না। গোটা আপেল খেলে শরীরে ১২০ ক্যালোরি যায়। ফলে চাঙ্গা ও সতেজ থাকে শরীর। কিন্তু আপেলের রস বানালে তার কিঞ্চিৎ উপকারও পাওয়া যায় না। তা ছাড়া আপেলে চিনির পরিমাণ প্রায় ৩০ গ্রাম। গোটা ফল খেলে সেই শর্করার ততটাও প্রভাব ফেলে না শরীরে। কিন্তু বাজারচলতি অধিকাংশ ফলের রসেই আলাদা করে চিনি মেশানো হয়।

তাছাড়া, ফলের রসে কোনও ফাইবার আর অবশিষ্ট থাকে না। আপেলে ৩.৭৫ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। এক কাপ আপেলের রস তৈরি করতে লাগে তিন থেকে চারটে আপেল। সেই হিসেবে আপেলের রসে ১২ থেকে ১৫ গ্রাম ফাইবার থাকার কথা। অথচ সেই পরিমাণ ফাইবার থাকে না। পুষ্টিবিদদের মতে, ফলের রস নয়, সুস্থ থাকতে গোটা ফলের উপরেই ভরসা রাখা জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit