বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম, ফিট রাখুন নিজেকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরকে সুস্থ এবং ফিট রাখতে নিয়মিত ব্যায়াম অপরিহার্য। প্রতিদিন দীর্ঘ সময় না হলেও অল্প সময় করে ব্যায়াম করলেও শরীরে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে মাত্র ১৫০ মিনিট ব্যায়াম শরীরকে সুস্থ রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, এছাড়া দীর্ঘজীবী করে তুলতেও সাহায্য করে।

আসুন দেখে নেই সপ্তাহে মাত্র ১৫০ মিনিট ব্যায়াম আরও কি কি উপকার করে ১. বিভিন্ন সংস্থার মোট ১৪টি গবেষণায় দেখা গেছে যে ১৫০ মিনিট দ্রুত হাঁটা শরীরের ফ্যাটি লিভার কমায়। যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে যে ১৫০ মিনিট মাঝারি থেকে জোরালো অ্যারোবিক ব্যায়াম লিভারের চর্বি কমাতে পারে।

২. সপ্তাহে ৫০ মিনিটের ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় যার ফলে রক্তচাপ এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আসে। গবেষণায় বলা হয়ে নিয়মিত ব্যায়াম হৃদরোগীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ৩. সপ্তাহে প্রতিদিন ২০-৩০ মিনিটের ব্যায়াম মানসিক চাপ এবং বিষন্নতা কমাতে পারে। ন ভাল রাখতে শুধু ঘরে বসে ব্যায়াম নয়, বাইরে খোলা জায়গায় অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট শরীরচর্চা করতে হবে।

দীর্ঘ সময় ব্যায়াম না করে সপ্তাহের সাতদিনে সমানভাবে ভাগ করে নিতে পারেন। এতে করে প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি শরীর ও মন থাকবে সতেজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৬-৬০ বছর বয়সিদের শারীরিক জটিলতা না থাকলে সপ্তাহে ৩০০ মিনিট পর্যন্ত ব্যায়াম করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit